গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১৩তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।

পরীক্ষার ধরন: মৌখিক পরীক্ষা এবং সংশ্লিষ্ট পদের সাঁটলিপি ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে)।

পরীক্ষার তারিখ: ১৭ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি ২০২৬।

পরীক্ষার সময়: সকাল ১০-৩০ মিনিট, ১১-০০ মিনিট, ১২-৩০ মিনিট এবং দুপুর ০১-০০ টা (পদ ও তারিখ ভেদে ভিন্ন ভিন্ন)।

পরীক্ষার স্থান: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস, গাজীপুর।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল পরীক্ষার মূল সনদপত্র, নম্বর ফর্দ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা ও কোটার প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) সঙ্গে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট ফটোকপি এবং আবেদনপত্রের একটি ফটোকপিও জমা দিতে হবে।

অন্যান্য তথ্য: পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ