হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর-এর রাজস্ব খাতভুক্ত বেশ কিছু স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
চাকরির ধরন: সরকারি (স্থায়ী)।
প্রকাশের তারিখ: ০৩-০২-২০২৬ খ্রি.।
আবেদনের শেষ সময়: ১৯-০২-২০২৬ খ্রি.।

পদের বিবরণ ও যোগ্যতা

১. পদের নাম: বিশ্ববিদ্যালয় প্রকৌশলী

  • পদসংখ্যা: ০১টি।
  • গ্রেড ও বেতন স্কেল: ৩য় গ্রেড (টাকা ৫৬,৫০০-৭৪,৪০০)।
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা।
  • বয়স: অনুন্য ৪৫ বছর।

২. পদের নাম: নির্বাহী প্রকৌশলী

  • পদসংখ্যা: ০২টি।
  • গ্রেড ও বেতন স্কেল: ৬ষ্ঠ গ্রেড (টাকা ৩৫,৫০০-৬৭,০১০)।
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।
  • বয়স: অনুন্য ৩৫ বছর।

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

  • পদসংখ্যা: ০১টি।
  • গ্রেড ও বেতন স্কেল: ৯ম গ্রেড (টাকা ২২,০০০-৫৩,০৬০)।
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক (সিভিল) ডিগ্রি। অথবা পলিটেকনিক হতে ডিপ্লোমা সহ ৫ বছরের অভিজ্ঞতা।
  • বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৪. পদের নাম: চিফ মেডিকেল অফিসার

  • পদসংখ্যা: ০১টি।
  • গ্রেড ও বেতন স্কেল: ৩য় গ্রেড (টাকা ৫৬,৫০০-৭৪,৪০০)।
  • যোগ্যতা: এম.বি.বি.এস ডিগ্রিধারী এবং ডেপুটি চিফ মেডিকেল অফিসার বা সমমান পদে ৮ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা।
  • বয়স: অনুন্য ৪৫ বছর।

৫. পদের নাম: মেডিকেল অফিসার

  • পদসংখ্যা: ০১টি।
  • গ্রেড ও বেতন স্কেল: ৯ম গ্রেড (টাকা ২২,০০০-৫৩,০৬০)।
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রিধারী হতে হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৬. পদের নাম: মেডিকেল অফিসার (ডেন্টাল)

  • পদসংখ্যা: ০১টি।
  • গ্রেড ও বেতন স্কেল: ৯ম গ্রেড (টাকা ২২,০০০-৫৩,০৬০)।
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী (বি.ডি.এস) ডিগ্রিধারী হতে হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী

১. আবেদন ফরম সংগ্রহ: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) অথবা রেজিস্ট্রার অফিস হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

২. আবেদন ফি: ১০০০/- টাকা (অফেরতযোগ্য)। সোনালী ব্যাংক লিঃ এর যে কোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

৩. আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।

৪. আবেদনের নিয়ম: পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ইত্যাদি) এবং পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র মোট ৮ (আট) সেট (১টি মূল কপি + ৭টি ফটোকপি) জমা দিতে হবে।

৫. জমা দেওয়ার মাধ্যম: আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে।

৬. আবেদনের শেষ তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.।

সূত্রঃ প্রথম আলো-দৈনিক ইত্তেফাক-০৫-০২-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ