নৌপরিবহন অধিদপ্তরের অধীনে সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ এর আন্তঃ সরকারি মেরিন একাডেমিসমূহের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধা ও পছন্দের ক্রমানুসারে আবেদনকারী ক্যাডেটদের এই মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ভর্তির সময়সীমা: মাইগ্রেশন প্রাপ্ত ক্যাডেটদের আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পরিবর্তিত একাডেমিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. সংশ্লিষ্ট ক্যাডেটদের পূর্বের একাডেমি থেকে সকল প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট সংগ্রহ করে নতুন একাডেমিতে জমা দিতে হবে।
২. নির্ধারিত সময়ের মধ্যে পরিবর্তিত একাডেমিতে নিয়ম মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
৩. মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ক্যাডেটদের পূর্ববর্তী একাডেমিতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

ভর্তি সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংশ্লিষ্ট একাডেমির ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নৌপরিবহন অধিদপ্তরের মেরিন ক্যাডেট ভর্তির মাইগ্রেশনের ফলাফল প্রকাশ

নৌপরিবহন অধিদপ্তরের মেরিন ক্যাডেট ভর্তির মাইগ্রেশনের ফলাফল প্রকাশ

নৌপরিবহন অধিদপ্তরের মেরিন ক্যাডেট ভর্তির মাইগ্রেশনের ফলাফল প্রকাশ