গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পদের নাম: অফিস সহায়ক
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

যোগদানের তথ্য ও প্রয়োজনীয় শর্তাবলি:
১. নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
২. যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং কোটা সংক্রান্ত (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে।
৪. নিয়োগপত্রের সাথে সংযুক্ত পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে যোগদানের সময় দাখিল করতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে এবং নবনিযুক্ত প্রার্থীদের ২ বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ