পায়রা বন্দর কর্তৃপক্ষ (পাবক) এর ওয়ার্কচার্জ ভিত্তিতে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান নিচে দেওয়া হলো:
মৌখিক পরীক্ষার তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সময়: বিকাল ০৩:০০ ঘটিকা
স্থান: প্রশাসনিক ভবন, পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়াও, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদের মূল কপি, স্থায়ী ঠিকানা সমর্থনে জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ সনদ এবং অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পূর্বে সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ