বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৬তম বিসিএস-এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

মূল তথ্য: ৪৬তম বিসিএস-এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে ৪৪তম বিসিএস, ৪৫তম বিসিএস অথবা উভয় বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করতে হবে।

তথ্য প্রদানের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://forms.gle/WKBknKr7AQbIX3v7A এই লিংকের মাধ্যমে গুগল ফর্মটি পূরণ করতে অনুরোধ করা হয়েছে।

সময়সীমা: আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ টার মধ্যে তথ্য প্রদান সম্পন্ন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৬তম বিসিএস প্রার্থীদের তথ্য পূরণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জরুরি বিজ্ঞপ্তি