গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনবল নিয়োগের লক্ষে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও শর্তাবলি প্রদান করা হয়েছে।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

যোগদানের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ, ডোপ টেস্ট রিপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদ জমা দিতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

অন্যান্য শর্তাবলি:
যোগদানকৃত প্রার্থীদের ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ