ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব বাজেটের আওতায় একটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩৭৮ জন প্রার্থীকে সাময়িকভাবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের করণীয়:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা বরাবর প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
১. অনলাইন আবেদনের রঙিন কপিসহ সকল সনদপত্রের ৪ সেট সত্যায়িত ফটোকপি।
২. সদ্য তোলা ৪ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৩. অধিদপ্তরের ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত এবং স্বহস্তে পূরণ করা ৪ কপি পুলিশ ভেরিফিকেশন ফরম।

আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

 ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চূড়ান্ত ফলাফল প্রকাশ

 ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চূড়ান্ত ফলাফল প্রকাশ