নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) তাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অন-সাইট ফায়ার স্টেশন এবং সিকিউরিটি ইউনিটের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য বাংলাদেশী নাগরিকরা চুক্তিভিত্তিক এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ফায়ার সার্ভিস ও সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

বয়স সংক্রান্ত তথ্য: পদের ধরন অনুযায়ী আবেদনের শেষ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে ফায়ার সার্ভিস বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://npcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। (আবেদন শুরু হবে ২২ জানুয়ারি ২০২৬ থেকে)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: যোগ্য প্রার্থীদের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার সময়সূচী পরবর্তীতে এসএমএস এবং এনপিসিবিএল-এর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৬৭ পদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ