বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এবং একই সাথে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের নাম: হিসাবরক্ষক

মৌখিক পরীক্ষার তারিখ: ২২, ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সময়: দুপুর ২:০০ ঘটিকা থেকে শুরু

পরীক্ষার স্থান: বিটিসিএল, প্রধান কার্যালয়, টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূল কপি এবং প্রবেশপত্র সাথে আনতে হবে।
৩. সকল মূল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি এবং আবেদনপত্রের কপি (Applicant's Copy) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
৪. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএল-এর চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএল-এর চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ