জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) এবং উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসাথে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) - উত্তীর্ণ ০৭ জন
২. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - উত্তীর্ণ ০৬ জন

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, বেলা ২:৩০ টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সভাকক্ষ (২য় তলা, প্রশাসনিক ভবন), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রয়োজনীয় নির্দেশনা:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ