বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১৩-২০তম গ্রেডের ০৮টি ভিন্ন ভিন্ন পদের কর্মচারী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৩, ২৯ এবং ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল।

নিয়োগপত্র সংগ্রহের তথ্য:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের প্রশাসন শাখা হতে অফিস চলাকালীন সময়ে নিয়োগপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চূরান্ত ফলাফল প্রকাশ