কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অধীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়াতে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি এবং ০১ (এক) সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে:
১. নাগরিক সনদপত্র
২. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
৪. অভিজ্ঞতার সনদ ও কোটা সংক্রান্ত প্রমাণক (যদি থাকে)
৫. লিখিত পরীক্ষার প্রবেশপত্র
উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: