বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর (০১টি পদ)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইইই, ইটিই অথবা আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত ০৪ বছরের অভিজ্ঞতাসহ নেটওয়ার্ক অবকাঠামো এবং সার্ভার ব্যবস্থাপনায় দক্ষতা প্রয়োজন। CCNA অথবা CompTIA Security+ সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং সদ্য তোলা রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইল ঠিকানায় (info@bipsot.mil.bd) আবেদন প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত।
বেতন ও অন্যান্য সুবিধাদি: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
সূত্রঃ কালেরকণ্ঠ- ২৯-০১-২০২৬ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ