বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (TMSS Job Circular 2026) তাদের বিভিন্ন প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন বিভাগে মোট ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হিসাব কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদ।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:
পদভেদে স্নাতক বা স্নাতকোত্তর (হিসাববিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়) ডিগ্রি থাকতে হবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতাসহ কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকা আবশ্যক।

বয়স সংক্রান্ত তথ্য:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রটি 'ভারপ্রাপ্ত প্রধান (এইচ আর-এম অ্যান্ড অ্যাডমিন), টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০' এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ:
১৫ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার সময় অবশ্যই মূল সনদপত্র সাথে আনতে হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৭৪ পদে টিএমএসএস (TMSS)-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ