ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি-তে অফিসার (আইটি) (গ্রেড-১০) এর ২৩৩টি শূন্য পদের নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
মৌখিক পরীক্ষা ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে সকাল ০৭:৩০ টা, সকাল ০৮:০০ টা, সকাল ০৯:৩০ টা, সকাল ১০:০০ টা অথবা দুপুর ০১:৩০ টা-এর নির্ধারিত রিপোর্টিং সময়ে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ (বয়স প্রমাণের জন্য), প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদ (যেমন - মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ), জাতীয়তা/নাগরিকত্ব সনদ, অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদির মূলকপি প্রদর্শন এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে।
চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শনে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ