বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সম্পূর্ণ অস্থায়ীভাবে সম্মানীভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৮টি পদে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
বয়স সংক্রান্ত তথ্য: প্রভাষক, সহকারী শিক্ষক ও ফিজিওথেরাপিনস্ট পদের জন্য আগামী ৩১/০১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব-৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিকেএসপির ওয়েবসাইট (www.bksp.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে সাম্প্রতিক সময়ের ৩ (তিন) কপি ৫x৫ সে.মি সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া, ২০০/- (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (উত্তরা ব্যাংক লিঃ -এর যে কোন শাখা হতে মহাপরিচালক, বিকেএসপি -এর অনুকূলে) দরখাস্তের সাথে জমা দিতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র আগামী ১২/০২/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ