পদের নাম: সিনিয়র ম্যানেজার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)
কর্মসূচি: ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ব্র্যাক প্রধান কার্যালয়, ঢাকা
আবেদনের শেষ তারিখ: ৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রতিষ্ঠান পরিচিতি
ব্র্যাক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বজুড়ে ১০ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য ও অসমতা দূরীকরণে কাজ করছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রথাগত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের জন্য ঋণ, সঞ্চয় এবং মাইক্রোইন্স্যুরেন্সের মতো আর্থিক সেবা প্রদান করে। আমরা অনানুষ্ঠানিক উচ্চ-সুদের ঋণের বিকল্প হিসেবে কাজ করি এবং পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সহায়তা করি। আপনি কি ফর্মাল ব্যাংকিংয়ের বাইরে গিয়ে কাজ করতে আগ্রহী? তাহলে একটি আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে আমাদের দলে যোগ দিন।
চাকরির উদ্দেশ্য
সিনিয়র ম্যানেজার (এমআইএস)-এর মূল দায়িত্ব হলো মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দেওয়া। এন্টারপ্রাইজ সফটওয়্যারের পূর্ণাঙ্গ জীবনচক্র পরিচালনা এবং MFS, ইন্স্যুরেন্স ও ব্যাংকিং পার্টনারদের সাথে ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে কাগজবিহীন (Paperless) অর্থনীতি নিশ্চিত করা এই পদের প্রধান লক্ষ্য।
প্রধান দায়িত্বসমূহ
- মোবাইল অ্যাপ ডেভেলপার টিমের নেতৃত্ব দেওয়া, মেন্টরিং করা এবং প্রজেক্ট ডেলিভারি নিশ্চিত করা।
- নেটিভ এবং ক্রস-প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক (যেমন: Flutter, React Native) ব্যবহার করে স্কেলেবল ও নিরাপদ মোবাইল অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ডিজাইন ও ইমপ্লিমেন্ট করা।
- অ্যাপ ডেভেলপমেন্টের পরিকল্পনা থেকে শুরু করে কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট এবং মেইনটেইনেন্স পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া তদারকি করা।
- প্রোডাক্ট, UI/UX, QA এবং ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারদের সাথে যৌথভাবে কাজ করা।
- অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) উভয় প্ল্যাটফর্মের জন্য ক্লিন ও মডুলার কোড লেখা।
- মোবাইল ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড, ডিজাইন প্যাটার্ন এবং স্টেট ম্যানেজমেন্ট (যেমন: BLoC, Provider, Redux) নিশ্চিত করা।
- RESTful APIs এবং থার্ড-পার্টি SDKs (যেমন: Firebase, Payment Gateways, Maps) ইন্টিগ্রেট করা।
- গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপ পাবলিশিং, ভার্সন কন্ট্রোল এবং কমপ্লায়েন্স ম্যানেজ করা।
- CI/CD পাইপলাইন এবং অটোমেটেড টেস্টিং নিশ্চিত করা।
- সেইফগাউন্ডিং নীতিমালা মেনে চলা এবং টিমের সদস্যদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা
- স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা
- সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার বা আইসিটি ইন্ডাস্ট্রিতে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
- ক্লিন কোড আর্কিটেকচার (MVVM) এবং স্টেট ম্যানেজমেন্ট প্যাটার্ন সম্পর্কে গভীর ধারণা।
- ক্রস-প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক এবং নেটিভ লেয়ার (iOS/Android) এর ইন্টারঅ্যাকশন সম্পর্কে জ্ঞান।
- অটোমেটেড ডিপ্লয়মেন্ট পাইপলাইন (Jenkins, GitHub Actions) এবং ভার্সন কন্ট্রোল সম্পর্কে অভিজ্ঞতা।
- অ্যাপল হিউম্যান ইন্টারফেস এবং গুগল ম্যাটেরিয়াল ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে ধারণা।
- সিকিউর কোডিং প্র্যাকটিস (OWASP Mobile Top 10), ডাটা এনক্রিপশন এবং অথেনটিফিকেশন ফ্লো সম্পর্কে জ্ঞান।
- Cross-platform language (Dart, JavaScript/TypeScript) এবং Native code (Swift/Kotlin) এ দক্ষতা।
- জটিল টেকনিক্যাল সমস্যা সমাধান এবং প্রোফাইলিং টুলস ব্যবহারে পারদর্শীতা।
সুযোগ-সুবিধাসমূহ
- উৎসব ভাতা
- কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- পারফরম্যান্স বোনাস
- স্বাস্থ্য ও জীবন বীমা
- মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি
- ওয়েলনেস সেন্টার ও ডে-কেয়ার সুবিধা
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করুন।
অনলাইনে আবেদন করুনঃ Apply Now