বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর বিভিন্ন পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত পদের প্রার্থীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পদের নামসমূহ:
১. টেকনিক্যাল ওয়ার্কশপ আ্যাসিস্ট্যান্ট
২. আ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষার তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা
রিপোর্টিং সময়: সকাল ০৯:৩০ টা
পরীক্ষার কেন্দ্র: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার, কুর্মিটোলা, ঢাকা।

প্রবেশপত্র সংক্রান্ত:
আবেদনকারী প্রার্থীগণ নির্ধারিত লিংকে সরাসরি ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। সকাল ১০:০০ টার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিশেষ নির্দেশনা:
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ