বাংলাদেশ ব্যাংকের একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইবা) সময়সূচি ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার স্থান ও সময়:
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল, ঢাকা) মূল ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রয়োজনীয় দলিলাদি:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
১. পরিচালক (এইচআরডি-১) বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র।
২. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৪. জাতীয়তা সনদপত্র/নাগরিকত্ব সনদ।
৫. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তিপত্র।
৬. কোটাধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিলাদি।
বিশেষ নির্দেশনাবলী:
মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে। কোনো প্রকার জাল সনদ বা অসত্য তথ্য প্রদান করলে যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এই পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ