পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল ও যোগদান সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে।

নির্বাচিত পদের নামসমূহ:
জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট), জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র প্রশাসনিক সহকারী/ভান্ডার সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কেয়ার টেকার, স্টেশন এ্যাটেনড্যান্ট এবং নিরাপত্তা প্রহরী।

যোগদানের তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০ টার মধ্যে যোগদান করতে হবে।

যোগদানের স্থান:
মহাব্যবস্থাপক (পিএন্ডএ), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, গ্রিড ভবন, এভিনিউ-০৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. লিখিত পরীক্ষার এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
২. নিয়োগপত্রের মূল কপি এবং স্বাক্ষরকৃত অনুলিপি।
৩. রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস) কর্তৃক প্রদত্ত শারীরিক ও মানসিক উপযুক্ততা সনদ এবং ডোপ টেস্ট প্রতিবেদন।
৪. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাড়পত্র।

সতর্কতা: নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর চাকরির পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর চাকরির পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন