প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড (primary admit card) ডাউনলোড সংক্রান্ত এসএমএস এখনো অনেক পরীক্ষার্থীর কাছে পৌঁছায়নি। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বহু প্রার্থী। তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার সময়সূচি ঘনিয়ে আসায় কিছুটা তাড়াহুড়োর মধ্যে পরীক্ষা আয়োজন করছে। এর ফলে বিভিন্ন প্রশাসনিক কাজ এলোমেলো হয়ে গেছে, যার প্রভাব পড়েছে এডমিট কার্ডের এসএমএস প্রক্রিয়ায়। বাস্তবতা হলো—প্রায় অর্ধেক পরীক্ষার্থী এখনো এডমিট কার্ড ডাউনলোডের এসএমএস পাননি।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এডমিট কার্ড ডাউনলোডের জন্য এসএমএস পাওয়া বাধ্যতামূলক নয়। আপনি খুব সহজেই অনলাইনে নিজে নিজে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এডমিট কার্ড ডাউনলোড করতে যা লাগবে—
এই তিনটি তথ্য সঠিকভাবে দিলেই এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
https://admit.dpe.gov.bd/applicant/downloadByRBY
কীভাবে এসএসসি রোল ও শিক্ষাবর্ষ দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করবেন, তা নিচের ছবিতে ধাপে ধাপে দেখানো আছে। ছবি দেখে নির্দেশনা অনুসরণ করলে কোনো সমস্যাই হবে না।