বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।

যেসব পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • উপসহকারী প্রকৌশলী
  • তত্ত্বাবধায়ক পরিদর্শক
  • সহকারী হ্যাচারি কর্মকর্তা
  • সহকারী সম্প্রসারণ কর্মকর্তা

সকল পদ ১০ম গ্রেডভুক্ত।

পরীক্ষার বিস্তারিত তথ্য:

  • পরীক্ষার তারিখ: ০৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
  • সময়: দুপুর ১২:০০ মিনিট থেকে বিকাল ৪:০০ মিনিট পর্যন্ত
  • স্থান: শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা।
  • পরীক্ষার ধরণ: ৪ ঘন্টা ব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়-৮০)

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • প্রার্থীদের অবশ্যই স্ব স্ব প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
  • প্রতিবন্ধী পরীক্ষার্থীদের যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে কমিশন সচিবালয়ের ইউনিট-৮ এর পরিচালক বরাবর আবেদন করতে হবে।
  • পরীক্ষা কেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং যেকোনো ধরনের ঘড়ি আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • পরীক্ষা শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ