শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর জন্য বিভিন্ন পদে নিয়োগের নিমিত্তে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ারে অথবা ব্যক্তিগতভাবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা এই ঠিকানায় জমা দেওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র পত্রিকা প্রকাশনার ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে অফিস চলাকালীন সময় ২.৩০ ঘটিকা এর মধ্যে জমা দিতে হবে।

আবেদন ফি: আবেদনপত্রের সাথে 'শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ' এর অনুকূলে ৫০০.০০ (পাঁচশত) টাকার পে অর্ডার সংযুক্ত করতে হবে।

পরীক্ষার জন্য আবেদনকারীদের কোনো প্রকার যাতায়াত/দৈনিক ভাতা প্রদান করা হবে না এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ