নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত “অপরাজিতা নগর বিদ্যালয়”-এর জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

  • সিনিয়র শিক্ষক (ইংরেজি): ০১টি
  • সিনিয়র শিক্ষক (বাংলা): ০১টি
  • সিনিয়র শিক্ষক (গণিত): ০১টি
  • সিনিয়র শিক্ষক (বিজ্ঞান): ০১টি
  • সহকারী শিক্ষক (বাংলা): ০১টি
  • সহকারী শিক্ষক (গণিত): ০১টি
  • সহকারী শিক্ষক (বিজ্ঞান): ০১টি
  • সহকারী শিক্ষক (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়): ০১টি
  • সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা): ০১টি
  • সহকারী শিক্ষক (চারু ও কারুকলা): ০১টি

বয়সসীমা:

  • ১ ও ২ নং পদের (সিনিয়র শিক্ষক) ক্ষেত্রে ৩১ আশ্বিন ১৪৩২/ ১৬ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
  • ৩ থেকে ১০ নং পদের (সহকারী শিক্ষক ও অন্যান্য সিনিয়র শিক্ষক) ক্ষেত্রে ৩১ আশ্বিন ১৪৩২/ ১৬ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

আবেদনকারীকে নিজ স্বাক্ষরিত আবেদনপত্র প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাবর দাখিল করতে হবে। আবেদনপত্রের সাথে ৭০০/- (সাতশত) টাকা অফেরৎযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ আশ্বিন ১৪৩২/ ১৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ