বাংলাদেশ নৌবাহিনীতে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ০২টি বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ করা হবে।

পদের নাম ও সংখ্যা:

  • ক্যামেরাম্যান: ০১টি পদ
  • অফসেট অপারেটর: ০১টি পদ

বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://joinbn.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ০৭ আগস্ট ২০২৫ সকাল ১০:০০টা।

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০০টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় আবেদনপত্র সাবমিটের ৭২ ঘন্টার মধ্যে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং নৌবাহিনীর ওয়েবসাইটে (www.navy.mil.bd) জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ