বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ অস্থায়ী "দৈনিক সম্মানী" ভিত্তিতে শিক্ষক পদে জনবল নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী (অথবা জিপিএ-৫ স্কেলে ২.৫০) থাকতে হবে এবং স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী (অথবা সিজিপিএ-৪ স্কেলে ২.২৫) থাকতে হবে।

বয়সসীমা: ৩১-০৭-২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত সহ দুই কপি ছবি এবং সকল একাডেমিক কাগজপত্রের ফটোকপি (জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সহ) সদস্য সচিব, বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেঃওঃ কসাবিকে, বিউবো, পারকুল, নবীগঞ্জ, হবিগঞ্জ ঠিকানায় জমা দিতে হবে অথবা ই-মেইল 1110.b101@bpdb.gov.bd বরাবর প্রেরণ করতে হবে। খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং জীবন বৃত্তান্তের সাথে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র অবশ্যই ২১-০৮-২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত সকল কাগজের মূল কপি সঙ্গে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ