গণযোগাযোগ অধিদপ্তর সম্প্রতি নতুন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ১৭৭টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

১। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ০২টি

২। উর্ধতন কণ্ঠশিল্পী: ০৩টি

৩। সাউন্ড মেকানিক: ০৪টি

৪। ড্রাইভার: ২২টি

৫। অফিস সহকারী -কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪০টি

৬। হিসাব সহকারী: ০২টি

৭। ঘোষক: ১৮টি

৮। স্টোর এ্যাসিসটেন্ট: ০২টি

৯। মোটর মেকানিক: ০১টি

১০। ফ্লুটপ্লেয়ার: ০১টি

১১। সহকারী সাইন অপারেটর: ০১টি

১২। এপিএই অপারেটর: ২২টি

১৩। অফিস সহায়ক: ৩৩টি

১৪। নিরাপত্তা প্রহরী: ২৬টি

বয়সসীমা: ০১-০৭-২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা dmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • অনলাইনে আবেদন শুরু: ০১ জুলাই ২০২৫, সকাল ১০:০০ টা
  • আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৫, বিকাল ০৫:০০ টা
  • পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: অনলাইনে আবেদন সাবমিটের ৭২ ঘন্টার মধ্যে (আবেদনের শেষ তারিখের মধ্যে)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং গণযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ


১৭৭ পদে গণযোগাযোগ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৭ পদে গণযোগাযোগ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৭ পদে গণযোগাযোগ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৭ পদে গণযোগাযোগ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ