বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পল্লী জীবিকায়ন কর্মসূচি’ (পজীক) এর আওতায় চট্টগ্রাম বিভাগে হিসাবরক্ষক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৪৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৯ নভেম্বর ২০২৬ তারিখ, রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার স্থান:
বিভাগীয় কার্যালয়, বিআরডিবি, চট্টগ্রাম (রোড নং-০৯, বাড়ি নং-১৩৪, নাসিরাবাদ প্রোপার্টিজ লিঃ, খুলশী, চট্টগ্রাম)।
প্রয়োজনীয় তথ্যাবলি:
১. মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না।
২. পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদ, অনলাইন নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এবং কোটা সংক্রান্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. সকল মূল সনদের একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৪. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ