ADVERTISING
ADVERTISING

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকার ১১-২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশিত হয়েছে।

পরীক্ষার স্থান: অধিদপ্তরের সম্মেলন কক্ষ, গুলফেশী প্রাজা, ৮ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, বড় মগবাজার, ঢাকা-১২১৭।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ২৩ নভেম্বর ২০২৬ হতে ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচী অনুযায়ী (সকাল ৮:৩০, সকাল ১০:০০, দুপুর ০১:৩০ এবং বিকাল ০৩:০০ ঘটিকা) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।
২. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদর্শন করতে হবে।
৩. সদ্য তোলা ০৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
৪. গাড়িচালক পদের প্রার্থীদের মূল ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কারিগরি পদের প্রার্থীদের সংশ্লিষ্ট সনদ সাথে রাখতে হবে।
৫. সকল প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৬. কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

ADVERTISING

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট)-এর নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট)-এর নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন