ADVERTISING
ADVERTISING

খাদ্য অধিদপ্তরাধীন ৩১৭টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় নির্বাচিত ১০৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: খাদ্য অধিদপ্তর (AMT ভবন), ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০।

পরীক্ষার তারিখ ও সময়: মৌখিক পরীক্ষা আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে ২৭ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে নির্ধারিত তারিখে সকাল ৯.০০ ঘটিকার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ADVERTISING

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদপত্র, আবেদনপত্রের (Applicant's Copy) রঙিন কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি, কোটার স্বপক্ষে প্রমাণক এবং ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সকল নথিপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন