ADVERTISING
ADVERTISING

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষাটি ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পদের নাম ও পরীক্ষার সময়সূচি:
১. অফিস সহায়ক (২০তম গ্রেড): ২০ নভেম্বর ২০২৬ (শুক্রবার), সময়: সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত।
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড): ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার), সময়: সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত।

প্রবেশপত্র সংগ্রহের তথ্য:
আবেদনকারী যোগ্য প্রার্থীরা ১২ নভেম্বর ২০২৬ তারিখ হতে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (http://dof.teletalk.com.bd) থেকে নিজ নিজ User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে।

ADVERTISING

পরীক্ষার স্থান: পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস যথাসময়ে মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন