শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) বিভিন্ন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের ব্যবহারিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১৭ জন
২. কম্পিউটার অপারেটর: ৩২ জন
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৮৯ জন
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৯৪ জন
পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৬ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
ব্যবহারিক পরীক্ষার ভেন্যু এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে অধিদপ্তরের নিজস্ব নোটিশ বোর্ড, অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ