জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অপেক্ষমাণ তালিকা হতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট নিয়মাবলি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।

যোগদানের শেষ তারিখ: ০১ ডিসেম্বর ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

যোগদানের স্থান: মহাপরিচালক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ২৯ আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও আবেদনের কপি (Applicant's Copy)।
৫. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট।
৬. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক বিরোধী অঙ্গীকারনামা।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে। এছাড়া চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ০২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগপত্র প্রকাশ

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন