সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরাসরি জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগ আদেশ প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের ছাড়পত্র অনুযায়ী ১৬তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী) এবং ২১,৯০০-৫২,৯০০/- (জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী)

যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ১১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদপত্র জমা দিতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
  • যোগদানের তারিখ হতে প্রথম ০২ (দুই) বছর শিক্ষানবিশ কাল হিসেবে গণ্য হবে।
  • নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ এর নিয়োগ প্রদান প্রকাশ

সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ এর নিয়োগ প্রদান প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন