বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের বাণিজ্যিক উইংয়ে ‘কমার্শিয়াল কাউন্সেলর’ পদে প্রেষণে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য কর্মকর্তাদের কাছ থেকে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা:
পদের নাম: কমার্শিয়াল কাউন্সেলর (বাংলাদেশ দূতাবাস, প্যারিস ও বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর)
মোট পদসংখ্যা: ০২টি

যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ সিভিল সার্ভিসের (ক্যাডারভুক্ত) কর্মকর্তা হতে হবে। জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেড প্রাপ্ত এবং ন্যূনতম ১০ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ইংরেজি ভাষা ও দাপ্তরিক কাজে বিশেষ দক্ষতা প্রয়োজন।

আবেদনের শর্তাবলী:
১. আবেদনকারীর চাকুরির অবশিষ্ট মেয়াদ আবেদন গ্রহণের শেষ তারিখে অবশ্যই ৪ (চার) বছরের বেশি হতে হবে।
২. ০১ জানুয়ারি ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাদের সন্তান সংখ্যা দুইয়ের অধিক, তাদের আবেদন বিবেচনা করা হবে না।
৩. যারা ইতোপূর্বে বিদেশে প্রেষণে কাজ করেছেন, তারা দেশে ফেরার ৩ বছরের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন না।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ‘সচিব, বাণিজ্য মন্ত্রণালয়’ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৩ শাখায় পৌঁছাতে হবে। হার্ডকপির পাশাপাশি আবেদনপত্রের সফট কপি (Nikosh ফন্টে) export3@mincom.gov.bd ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬ (বিকাল ৫:০০ টা পর্যন্ত)

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

০২ পদে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

০২ পদে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

০২ পদে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন