বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রাজস্ব খাতের ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। মোট ২০টি ক্যাটাগরির ৭৩টি শূন্য পদের বিপরীতে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
নির্বাচিত পদসমূহ: অডিট অফিসার, উর্ধতন নকশাবিদ, সহকারী প্রকৌশলী, টেকনিক্যাল অফিসার, কারিগরি কর্মকর্তা, কর্মীব্যবস্থাপনা কর্মকর্তা এবং পরিকল্পনা কর্মকর্তাসহ মোট ২০টি ক্যাটাগরি।
মোট নির্বাচিত প্রার্থী: ৭৩ জন।
নিয়োগ প্রক্রিয়া: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সত্যতা যাচাই করার পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে প্রকাশিত এই তালিকায় কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে। এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকায় একটি পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ