ঝিনাইদহ জেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডে (বেতনক্রম: ১১০০০-২৬৫৯০/-) অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

যোগদানের তারিখ ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ঝিনাইদহে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:
১. যোগদানের তারিখ থেকে প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
২. শিক্ষানবিশকালে কোনো প্রকার বদলির আবেদন করা যাবে না।
৩. চাকুরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
৪. নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণ এবং পরবর্তী ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সফলভাবে সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
নিয়োগপত্র ও নির্ধারিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সকল সনদ ও বন্ডসহ নির্দিষ্ট সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ ঝিনাইদহ জেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ ঝিনাইদহ জেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ ঝিনাইদহ জেলা

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন