বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ৯ম গ্রেডের ০২টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় দুই পদে মোট ৯ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পদের নাম ও সংখ্যা:
১. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড): ২ জন
২. বায়োকেমিস্ট (৯ম গ্রেড): ৭ জন
কাগজপত্র জমা দেওয়ার নিয়ম:
উত্তীর্ণ প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-5A (Applicant’s Copy) ডাউনলোড করে প্রয়োজনীয় সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপিসহ জমা দিতে হবে। প্রতিটি সনদের উপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে।
আবেদনের সময়সীমা ও স্থান:
আগামী ০১-১০-২০২৬ থেকে ১৪-১০-২০২৬ তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টার মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক (ইউনিট-১০), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পাঠাতে হবে।
মৌখিক পরীক্ষার তথ্য:
কাগজপত্র যাচাই-বাছাই শেষে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ