বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৬তম গ্রেডভুক্ত ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের জন্য এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার নতুন তারিখ ও সময়:
পূর্বে ঘোষিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে পরীক্ষাটি আগামী ১৬ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় সকাল ০৯:০০টা থেকে ১০:৩০টা পর্যন্ত নির্ধারিত হয়েছে।

প্রবেশপত্র ডাউনলোড:
আবেদনকারী প্রার্থীরা পরীক্ষার দিন অর্থাৎ ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকা পর্যন্ত নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস:
স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন