বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন 'ইরেসপো' কর্মসূচির অধীনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই জনবল নিয়োগ দেওয়া হবে।
পদের নাম:
১. সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা
২. হিসাব সহকারী
৩. মাঠ সংগঠক
প্রার্থীর বয়স: ১৯/১০/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিআরডিবি-র ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে পদের ধরন অনুযায়ী নির্দিষ্ট মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং ১০ টাকার ডাকটিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: যুগ্মপরিচালক, যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, বরিশাল বিভাগ, বাড়ি নং ১৩২৬ (২য় তলা), সি এন্ড বি রোড, বরিশাল।
আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র বরিশাল বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ