ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-তে বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২০, ২১ এবং ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২:৩০ মিনিট হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: পদের ধরণ অনুযায়ী ওজোপাডিকো লিয়াজোঁ অফিস (৫ম তলা) এবং বিদ্যুৎ ভবন (৮ম তলা), ১ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০ ঠিকানায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা:
১. ওজোপাডিকো'র ওয়েবসাইট থেকে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করে সঙ্গে আনতে হবে।
২. এক সেট আবেদনপত্র (Applicant's Copy) এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ এক সেট ফটোকপি আনতে হবে।
৪. সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তি পত্র (NOC) জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন