ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গত ০৫/০৯/২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মনোনীত ২৬ (ছাব্বিশ) জন প্রার্থীর কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা যাচাই এর জন্য ব্যবহারিক পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:

  • পরীক্ষার তারিখ: ১৪/০৯/২০২৩ (সোমবার)
  • সময়: বিকাল ৫:০০ ঘটিকা
  • স্থান: ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এর কর্পোরেট অফিস, ঢাকা।

উক্ত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

লিখিত পরীক্ষায় মনোনীত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময় নিম্নলিখিত মূল কাগজপত্র ও ০১ (এক) সেট ফটোকপি এইচআর শাখায় জমা দিতে হবে:

  • এপ্লিকেন্টস কপি
  • লিখিত পরীক্ষার প্রবেশপত্র
  • সকল মূল শিক্ষাগত যোগ্যতার সনদ
  • নাগরিকত্ব সনদ
  • জাতীয় পরিচয়পত্র
  • অভিজ্ঞতা সনদ (যদি থাকে)
  • কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে প্রতিষ্ঠানের ছাড়পত্রের মূলকপি
  • ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ১ মাস পূর্বে তোলা রঙিন ছবি)

কাগজপত্র ব্যবহারিক পরীক্ষা শুরুর ০১ (এক) ঘণ্টা পূর্বে দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এর লিখিত পরীক্ষায় মনোনীতদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন