কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) তারিখ, সময় ও স্থান সংক্রান্ত বিস্তারিত সময়সূচী প্রকাশিত হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীদের নির্দিষ্ট দিনে ও সময়ে উপস্থিত থাকতে হবে।
পদের নাম: কারারক্ষী
পরীক্ষার তারিখ: ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ০৯:০০ টা এবং দুপুর ০১:০০ টা (দুই শিফটে)
পরীক্ষার স্থান: কারা অধিদপ্তর, ৩০/৩ উমেশ দত্ত রোড, বকশীবাজার, ঢাকা-১২১১।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
২. জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ এবং নাগরিকত্ব ও অবিবাহিত সনদপত্রের মূলকপি।
৩. কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপি।
৪. অনলাইন আবেদনপত্রের (Applicant's Copy) প্রিন্টেড কপি।
৫. সকল প্রকার সনদ বা প্রমাণপত্রের ০১ সেট সত্যায়িত ফটোকপি এবং ০৪ কপি সদ্য তোলা রঙিন ছবি (সত্যায়িত)।
বিশেষ নির্দেশনাবলী:
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোনো তথ্য বা কাগজপত্র জাল প্রমাণিত হলে প্রার্থীর পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ