ইসলামিক ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের অধীনে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. কেন্দ্র শিক্ষক (প্রাক-প্রাথমিক): ১০০ জন
২. কেন্দ্র শিক্ষক (সহজ কোরআন শিক্ষা): ২৪৭ জন
৩. সাধারণ কেয়ারটেকার: ২০ জন
৪. মডেল কেয়ারটেকার: ১৩ জন
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.
সময়: দুপুর ২:০০ ঘটিকা
স্থান: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ-এর কার্যালয়।
প্রয়োজনীয় নির্দেশনা:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ সকল প্রার্থীকে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: