বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজের সাধারণ প্রশাসনের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদগুলোতে শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা:
১. অফিস সহায়ক - ০১টি
২. নিরাপত্তা প্রহরী - ০৪টি
৩. মালি - ০২টি
৪. নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ) - ০১টি
৫. বেয়ারার (সার্কিট হাউজ) - ০১টি
বয়স সংক্রান্ত তথ্য: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ