কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE) সম্প্রতি তাদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি ৩০ আগস্ট ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.techedu.gov.bd) এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। (Directorate of Technical Education Job Circular 2026) কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ০৪ (চার) টি ইঞ্জিনিয়ারিং কলেজে (সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল) শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ আলোচনা করা হলো।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE) |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| পদের নাম | ওয়ার্কশপ এ্যাসিসট্যান্ট (প্রকৌশল) |
| মোট পদসংখ্যা | ০৫ টি |
| বেতন স্কেল | ৯,০০০ - ২১,৮০০/- (গ্রেড-১৭) |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.techedu.gov.bd |
| আবেদনের লিংক | https://dter.teletalk.com.bd |
পদের নাম: ওয়ার্কশপ এ্যাসিসট্যান্ট (প্রকৌশল)
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. প্রথমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করুন: https://dter.teletalk.com.bd
২. ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করুন।
৩. আবেদন ফরম পূরণের পর নির্দিষ্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
৪. সবকিছু ঠিক থাকলে ফর্মটি সাবমিট করুন এবং পরবর্তী নির্দেশিকা মোতাবেক আবেদন ফি (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে) জমা দিন।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ