বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসাসমূহের ২০২৬ সালের দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা প্রধানদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরমপূরণ করতে পারবে।
ফি সংক্রান্ত তথ্য:
১. বোর্ড ফি: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ (চারশত) টাকা অনলাইনে জমা দিতে হবে।
২. কেন্দ্র ফি: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ২০০ (দুইশত) টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের (www.bmeb.gov.bd) মাধ্যমে মাদ্রাসার EIIN ও Password ব্যবহার করে অনলাইনে ফরমপূরণ সম্পন্ন করতে হবে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু - বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু - বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন