বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC), সাভার-এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ আদেশ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন পদে এই নিয়োগ প্রদান করা হয়।
নিযুক্তকৃত পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাফেটেরিয়া হিসাব সহকারী, গাড়িচালক, কার্পেন্টার এবং অফিস সহায়ক।
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার মধ্যে যোগদানের জন্য উপস্থিত থাকতে হবে।
যোগদানের স্থান: পরিচালক (প্রশাসন)-এর সম্মেলন কক্ষ, দোলনচাঁপা, বিপিএটিসি, সাভার, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত মেডিকেল বোর্ড থেকে মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) দাখিল করতে হবে।
৪. প্রার্থীদের ০২ বছর শিক্ষানবিশকাল হিসেবে অতিবাহিত করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে প্রার্থীর নিয়োগ আদেশটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ