অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অপেক্ষমাণ তালিকা হতে মেধাক্রম অনুযায়ী বিভিন্ন পদে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০১ জন
২. অফিস সহায়ক: ০১ জন

যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্নে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। যদি কোনো প্রার্থী নির্ধারিত তারিখে যোগদান না করেন, তবে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে গণ্য হবে এবং তার নিয়োগপত্র বাতিল করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন